অ্যাকসেসিবিলিটি লিংক

‘নিজ দেশের নেতিবাচক উপস্থাপনে কোনো কৃতিত্ব নেই’, সাংবাদিকদের হাছান মাহমুদ

ঢাকায় ইন্টারন্যাশনাল রিলেশন্স রিপোর্টার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ৩১ মার্চ, ২০২৪।
ঢাকায় ইন্টারন্যাশনাল রিলেশন্স রিপোর্টার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ৩১ মার্চ, ২০২৪।

নিজ দেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার মধ্যে কোনো কৃতিত্ব নেই বলে উল্লেখ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার (৩১ মার্চ) ঢাকায়, ইন্টারন্যাশনাল রিলেশন্স রিপোর্টার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অপপ্রচার থেকে বিরত থেকে দেশকে ইতিবাচকভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান হাছান মাহমুদ। বলেন, “গণমাধ্যমের দায়িত্ব সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলা।”

বাংলাদেশকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিরোধীদল কাজ করছে বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। “তাদের কিছু 'পেইড এজেন্ট' অপপ্রচার চালায়, যা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে;” তিনি যোগ করেন।

যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে কাজ করতে মূলধারার গণমাধ্যমের প্রতি আহবান জানান তিনি। বলেন, একই গোষ্ঠী পদ্মা সেতুকে কেন্দ্র করে এবং কোভিড-১৯ মহামারীর সময় ভ্যাকসিন ইস্যুতে অপপ্রচার চালিয়েছিলো।

ভারতীয় পণ্য বর্জনের জন্য বিএনপির আহবানের সমালোচনা করেনে হাছান মাহমুদ। বলেন, এ ধরনের রাজনীতি দেশের জন্য মঙ্গল বয়ে আনে না।“সমালোচনা হতে পারে, কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট করে নয়;” তিনি আরো বলেন।

পেশাগত দায়িত্ব পালনে বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও, তাদের প্রচেষ্টার জন্য সাংবাদিকদের প্রশংসা করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, “সাংবাদিকরা বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে কাজ করেন। এ পেশাকে ভালোবেসে তারা সাংবাদিকতায় নিয়োজিত।”

This item is part of
XS
SM
MD
LG