অ্যাকসেসিবিলিটি লিংক

ফেরত যাবে মিয়ানমারের ১৮০ সেনা, ফিরবে ১৭০ বাংলাদেশি, জানালেন হাছান মাহমুদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ড. হাছান মাহমুদ। ২ এপ্রিল, ২০২৪।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ড. হাছান মাহমুদ। ২ এপ্রিল, ২০২৪।

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ১৮০ জন সীমান্তরক্ষী ও সেনা সদস্যকে ফেরত পাঠানোর পাশাপাশি মিয়ানমারে আটকে পড়া ১৭০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। হাছান মাহমমুদ জানান, মিয়ানমারের ১৭৭ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য ও পরে তিনজন সেনাসদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

“আমাদের সঙ্গে আলোচনায় মিয়ানমার সরকার তাদের ফেরত নিতে সম্মত হয়েছে। তারা নৌপথের প্রস্তাব দিয়েছিলো; আমরা এ সপ্তাহেই তাদের ফেরত পাঠাবো বলে আশা করছিলাম। সমুদ্র অনুকূলে না থাকায় আগামী সপ্তাহে বা সমুদ্র শান্ত হলে দ্রুত তাদের পাঠানো হবে;” বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

পাশাপাশি, মিয়ানমারে আটকে পড়া ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাব দেয়া হয়েছিলো, সেই প্রস্তাবে তারা ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান ড. হাছান।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় গত ১৩ মার্চ জেনেভায় অনুষ্ঠিত জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) সভায় আন্তুর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কেমন সাড়া মিলছে; এ প্রশ্নে হাছান মাহমুদ জানান, “সুইজারল্যান্ডে জেআরপি সভায় আমাদের পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব যোগ দিয়েছেন। আমাদের প্রস্তাবিত অর্থ ও সহযোগিতায় গত বছরের তুলনায় ভালো সাড়া মিলছে।”

This item is part of
XS
SM
MD
LG