অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও যুক্তরাষ্ট্রের গেটি ইমেজের মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং যুক্তরাষ্ট্রের ভিজ্যুয়াল মিডিয়া সংস্থা গেটি ইমেজের মধ্যে সমঝোতা স্মারক সই। ৫ এপ্রিল, ২০২৪।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং যুক্তরাষ্ট্রের ভিজ্যুয়াল মিডিয়া সংস্থা গেটি ইমেজের মধ্যে সমঝোতা স্মারক সই। ৫ এপ্রিল, ২০২৪।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং যুক্তরাষ্ট্রের ভিজ্যুয়াল মিডিয়া সংস্থা গেটি ইমেজের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত ৫ এপ্রিল নিউ ইয়র্কে গেটি ইমেজ অফিসে এ সমঝোতা স্মারক সই হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পক্ষে প্রতিষ্ঠানের প্রকল্পের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল এবং গেটি ইমেজের পক্ষে প্রতিষ্ঠানের এশিয়া প্যাসিফিক টিভি অ্যান্ড সেলস ডিরেক্টর অ্যারান বার্চেনো সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময়, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্কের জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক সইয়ের আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার গেটি ইমেজেরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, বিশেষ করে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা দেয়ার পরপর বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হয়। এছাড়া, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নানা ছবি ও সংবাদ প্রকাশ করে।

এ সমঝোতা স্মারকের আওতায়, গেটি ইমেজ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে এসব অমূল্য দলিল সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে সহযোগিতা করবে।

এর ফলে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও আত্মত্যাগের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার সক্ষমতা অর্জন করবে।

This item is part of
XS
SM
MD
LG