অ্যাকসেসিবিলিটি লিংক

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এক ভিডিও বার্তায় ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ এপ্রিল, ২০২৪।
এক ভিডিও বার্তায় ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ এপ্রিল, ২০২৪।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আসুন, আমরা আত্মীয়-পরিজন, পাড়া-প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই।”

শেখ হাসিনা বলেন, “এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ।”

তিনি প্রার্থনা করেন, ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।

শেখ হাসিনা বলেন, “সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মুবারক।”

ঈদের দিন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেথ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতরের দিন বৃহস্পতিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম ইউএনবিকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টা থেকে প্রথমে দলীয় সহকর্মী এবং কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে তিনি বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং সচিব সমমর্যাদার অন্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) হিজরি ক্যালেন্ডারের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

This item is part of
XS
SM
MD
LG