আগুনে পুড়ে যাওয়ার পাঁচ বছর পর প্যারিসে অবস্থিত নটর-ডেম গির্জার বিখ্যাত চূড়া অবশেষে পুরোপুরি দৃশ্যমান হলো।
কোলাজে দেখা যাচ্ছে, ২০১৯ সালের ১৫ এপ্রিলে তোলা ছবিতে আগুন ও ধোঁয়ার গ্রাসে চলে গেছে চূড়া। ২০২৪ সালের ৩০ মার্চে তোলা ছবিতে গির্জাটির সংস্কারের কাজ চলছে এবং নতুন চূড়ার শীর্ষদেশে রুস্টার ও ক্রস শোভা পাচ্ছে। (রয়টার্স)