অ্যাকসেসিবিলিটি লিংক

পর্যটক হিসেবে মহাকাশে যাচ্ছেন ভারতীয় পাইলট গোপীচাঁদ থোটাকুরা

ভারতের একজন পাইলট গোপীচাঁদ থোটাকুরা।
ভারতের একজন পাইলট গোপীচাঁদ থোটাকুরা।

পর্যটক হিসেবে মহাকাশে যাচ্ছেন ভারতের একজন পাইলট। ত্রিশ বছর বয়সী গোপীচাঁদ থোটাকুরা হলেন, রাকেশ শর্মার পর প্রথম কোনো ভারতীয় নাগরিক, যিনি মহাকাশে যাচ্ছেন। আমেরিকার একটি বেসরকারি মহাকাশ সংস্থা গোপীচাঁদ থোটাকুরাকে এই সুযোগ করে দিচ্ছে।

ভারতীয় বিমান বাহিনীর সাবেক পাইলট, উইং কমান্ডার রাকেশ শর্মা ১৯৮৪ সালে মহাকাশে ভ্রমণকারী প্রথম ভারতীয় নাগরিক।

আমাজন স্বত্বাধিকারী জেফ বেজোসের মহাকাশ সংস্থা ‘ব্লু অরিজিন’-এর ‘নিউ শেফার্ড-২৫(এনএস-২৫)’ অভিযানের অংশ হিসাবে মহাকাশে পর্যটক হিসেবে যাবেন ভারতীয় পাইলট গোপীচাঁদ থোটাকুরা। তার সহযাত্রী হবেন আরো পাঁচজন।

গোপীচাঁদ থোটাকুরা একজন অভিজ্ঞ বিমান চালক। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে জন্ম গোপীচাঁদের। হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করেন তিনি।

এক সাক্ষাৎকারে গোপীচাঁদ থোটাকুরা বলেছেন, মহাকাশের রহস্য তাকে হাতছানি দেয়। আকাশে ওড়া তার নেশা। তাই পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। বুশ, অ্যারোবেটিক সি-প্লেন, গ্লাইডার এবং এয়ার বেলুন চালাতে পারেন গোপীচাঁদ থোটাকুরা। এছাড়া, আন্তর্জাতিক চিকিৎসা বিমানের পাইলট হিসেবে কাজ করেছেন তিনি।

প্রায় ৫৫ বছর পর চাঁদের মাটিতে আবার মানুষের পা পড়তে যাচ্ছে। প্রথম চাঁদে নামবেন এক নারী নভোচারী। চাঁদের দক্ষিণ মেরুতে তাকে নিয়ে যাবে জেফ বেজোসের রকেট। কাজ প্রায় শেষ করে এনেছে এরোস্পেস কোম্পানি ‘ব্লু অরিজিন’।

নাসার চন্দ্র-অভিযান, আর্টেমিস মিশনের সঙ্গী হবে ব্লু অরিজিন এর রকেট। চাঁদে দ্বিতীয়বার মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নাসা। এর জন্য, স্পেস লঞ্চ সিস্টেম ও মহাকাশযান ওর‍্যায়ন তৈরির কাজ প্রায় শেষের দিকে।

ওর‍্যায়ন-এর চারটি ইঞ্জিনের পরীক্ষা নিরীক্ষা চলছে। আর, ব্লু অরিজিনের তৈরি রকেটের ইঞ্জিন বিই-৭ এর পরীক্ষাও শুরু হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG