অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান-ইসরাইল উত্তেজনা নিরসন ও গাজায় হত্যাযজ্ঞ বন্ধ চায় বাংলাদেশ

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়মকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ১৪ এপ্রিল, ২০২৪।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়মকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ১৪ এপ্রিল, ২০২৪।

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনা নিরসন এবং গাজায় হত্যাযজ্ঞ বন্ধ চায় বাংলাদেশ। রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়মকালে এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

“বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তির পক্ষে এবং আমরা চাই, ইরান-ইসরাইল উত্তেজনা নিরসনে যে সব রাষ্ট্রের ভূমিকা রাখার কথা, তারা কার্যকর ভূমিকা নিক এবং গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধ হোক;” যোগ করেন হাছান মাহমুদ।

সম্প্রতি সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা হয়। এর, বদলা হিসেবে শনিবার তেল আবিব, পশ্চিম জেরুজালেমসহ ইসরাইল জুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মত জানতে চান সাংবাদিকরা।

জবাবে ড. হাছান বলেন, “ইসরাইল সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা করায় ইরান এ আক্রমণের সুযোগ পেয়েছে। অন্যথায় এটি হতো না, ইরান পাল্টা ব্যবস্থা নিয়েছে; ইরানের বক্তব্য তাই।”

তিনি আরো বলেন, যেসব রাষ্ট্রের ভূমিকা রাখার কথা, তারা ইরান-ইসরায়েল উত্তেজনা নিরসনে এবং গাজায় যে নির্বিচারে মানুষ হত্যা চলছে, অবিলম্বে সেই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করে বাংলাদেশ।

“আমরা কখনোই যুদ্ধ-বিগ্রহের পক্ষে নই, আমরা শান্তির পক্ষে;” বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

This item is part of
XS
SM
MD
LG