অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার বাংলাদেশ সফর স্থগিত

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা।
ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা।

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সংক্ষিপ্ত সফরে তাঁর ঢাকায় আসার কথা ছিল।

তবে এ বিষয়ে ঢাকা ও দিল্লি থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বিনয় কোয়াত্রার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করার কথা ছিল।

এই সফর পারস্পরিক সুবিধাজনক নতুন তারিখে অনুষ্ঠিত হবে বলে সূত্রটি জানিয়েছে।

এদিকে আরেকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ মাসের শেষের দিকে এই সফর হতে পারে।

মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের দিনক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য বিনয় কোয়াত্রার ঢাকায় আসার কথা ছিল।

This item is part of
XS
SM
MD
LG