অ্যাকসেসিবিলিটি লিংক

রাঙামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ৬ জন নিহত

সাজেক এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। ২৪ এপ্রিল, ২০২৪।
সাজেক এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। ২৪ এপ্রিল, ২০২৪।

বাংলাদেশের পার্বত্য রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদয়পুর সীমান্তে রাস্তা নির্মাণের কাজ করছিলেন তাঁরা। কাজ শেষে ট্রাকে করে ফেরার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৬ জন নিহত ও ৮ জন আহত হন।

বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, সেনাবাহিনী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় পাওয়া যায়নি।

সাজেক থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

This item is part of
XS
SM
MD
LG