অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় অস্ত্রবিরতি সম্পর্কে ইসরায়েলের প্রস্তাব পর্যালোচনা করে দেখছে হামাস

গাজা ভূখন্ডের দক্ষিণাঞ্চলে, রাফায় ইসরায়েল ও ফিলিস্তিনি ইসলামপন্থি গোষ্ঠী হামাসের মধ্যে চলমান সংঘাতের সময়ে ফিলিস্তিনি শিশুরা ইসারায়েলের হামলায় বিধ্বস্ত একটি বাড়ির সামনে তল্লাশি করছে। এপ্রিল২৭, ২০২৪।
গাজা ভূখন্ডের দক্ষিণাঞ্চলে, রাফায় ইসরায়েল ও ফিলিস্তিনি ইসলামপন্থি গোষ্ঠী হামাসের মধ্যে চলমান সংঘাতের সময়ে ফিলিস্তিনি শিশুরা ইসারায়েলের হামলায় বিধ্বস্ত একটি বাড়ির সামনে তল্লাশি করছে। এপ্রিল২৭, ২০২৪।

হামাস বলেছে যুদ্ধবিরতির সর্বসাম্প্রতিক প্রস্তাবে তারা শনিবার ইসরায়েলের আনুষ্ঠানিক সাড়া পেয়েছে। হামাসের উপপ্রধান এক বিবৃতিতে বলেছেন বিষয়টি পর্যালোচনা করার পরেই তারা এর উত্তর দিবেন।

বর্তমানে কাতারে অবস্থানরত হামাসের খলিল আল-হাইয়া এক বিবৃতিতে বলেন, “১৩ এপ্রিল মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে উপস্থাপিত প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হামাস আজ পেয়েছে”।

গাজায় ছয় মাসেরও বেশি সময় ধরে চলে আসা ইসরায়েলের যুদ্ধ নিয়ে আপোষ আলোচনায় অচলাবস্থা বিরাজ করছে। চুক্তিতে যুদ্ধের অবসানের বিষয়ে হামাস তাদের দাবিতে অনড় রয়েছে।

শুক্রবার ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য মিশরের একটি প্রতিনিধি দল ইসরায়েল সফর করেছে । এই বৈঠক সম্পর্কে অবহিত করে একজন কর্মকর্তা জানিয়েছেন যুদ্ধের অবসানে আলোচনা পুনরায় শুরু করার উপায় খুঁজছেন তারা । ৭ অক্টোবর হামাসের হাতে বন্দি ইসরায়েলি অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনার উপায় খুঁজছে তারা ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ইসরায়েলের নতুন করে প্রস্তাব করার কিছু নেই। তবে তারা একটি সীমিত অস্ত্র বিরতি বিবেচনা করতে ইচ্ছুক যার অধীনে হামাস ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে। আলোচনায় যে ৪০ জন জি্ম্মি মুক্তির কথা ছিল তার পরিবর্তে এই প্রস্তাব আসলো।

যুক্তরাষ্ট্র এবং আরও ১৭টি দেশ এই সংকট মোচনের উপায় হিসেবে বৃহস্পতিবার হামাসের কাছে সব জিম্মিকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে।

হামাস আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার না করার প্রতিজ্ঞা করেছে। তবে শুক্রবার জারি করা এক বিবৃতিতে তারা বলেছে, "আমাদের জনগণের প্রয়োজন ও অধিকার বিবেচনায় রয়েছে এমন যে কোনও ধারণা বা প্রস্তাবের জন্য (তারা)উন্মুক্ত।”

তবে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আহ্বান না জানানোয় তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করেছে হামাস।

শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান বলেছেন, যুদ্ধ শেষ হওয়া এবং বাকি জিম্মিদের ফিরিয়ে আনার আলোচনায় নতুন গতি দেখতে পাচ্ছেন তিনি।

দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, ইসরায়েল শুক্রবার মিশরীয় মধ্যস্থতাকারীদের বলেছে, যুদ্ধের শুরুতে গাজার উত্তরে পালিয়ে আসা রাফায় নতুন করে আক্রমণের আগে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে সুযোগ দেয়ার জন্য হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছানো চেষ্টা করবে তারা। এ কারণে জিম্মিমুক্তির বিষয়ে আলোচনার জন্য হামাসকে “একটি শেষ সুযোগ” দিতে প্রস্তুত তারা।

This item is part of
XS
SM
MD
LG