অ্যাকসেসিবিলিটি লিংক

পিনাকী ভট্টাচার্যঃ ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ পত্র দাখিল

নলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য। ফাইল ফটো।
নলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য। ফাইল ফটো।

বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা মডেল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়, অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ এই অভিযোগপত্র দাখিল করে।ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন রবিবার (২৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগপত্রে, পিনাকী ভট্টাচার্যকে পলাতক উল্লেখ করে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আর, তদন্তে সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারীকে মামলা থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে।

গত ৭ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক মোহাম্মদ রাহাত হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলি করা হয়।

রমনা থানায়, ২০২২ সালের ১৫ অক্টোবর পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের বিরুদ্ধে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের উপপরিদর্শক এম আব্দুল্লাহিল মারুফ বাদী হয়ে মামলা করেন।

মামলার অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন; মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারী। মফিজুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিটিটিসি। তিনি এখন জামিনে মুক্ত রয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG