অ্যাকসেসিবিলিটি লিংক

টিপু-প্রীতি হত্যা: আওয়ামী লীগ নেতাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন। ফাইল ছবি।
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন। ফাইল ছবি।

বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজাহানপুরে, বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং এক কলেজ শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় সোমবার (২৯ এপ্রিল) অভিযোগ গঠন করেছে আদালত।

টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি ২০২২ সালে এই খুনের ঘটনার পর মামলা করেছিলেন ।

জাহিদুল ইসলাম টিপু আওয়ামী লীগের মতিঝিল থানা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। আর সামিয়া আফরিন প্রীতি ছিলেন বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী। এই মামলায়, ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিক উদ্দীন জানিয়েছেন, এর মধ্যে দিয়ে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সোমবার (২৯ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইন এ আদেশ দেন। একই সঙ্গে, আগামী ২১ মে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছে আদালত, জানান রফিক উদ্দীন।

গত ২৫ এপ্রিল মামলায় দায় থেকে অব্যাহতির আবেদনের ওপর শুনানি শেষ হয়। এরপর আদালত সোমবার অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন।

যেভাবে মারা যান টিপু ও প্রীতি

গত ২০২২ সালের ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে বাড়ি ফেরার পথে শাজাহানপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন মাইক্রোবাস আরোহী আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং রিকশায় থাকা কলেজ শিক্ষার্থী প্রীতি।

ট্রাফিক জ্যামে থাকা অবস্থায় হেলমেট ও মুখোশ পরা এক মোটরসাইকেল আরোহী এসে এলোপাতাড়ি ‍গুলি ছোঁড়ে। এ সময় টিপুর গাড়িচালকও গুলিবিদ্ধ হন।

পরে, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি। গত বছর (২০২৩) ৫ জুন ৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার।

যারা অভিযুক্ত হলেন

অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন; ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মারুফ আহমেদ মনসুর, জিসান আহম্মেদ মন্টু, মানিক ওরফে জাফর, সুমন সিকদার মুসা, মাসুম মোহাম্মদ আকাশ, শামীম হোসাইন, তৌফিক হাসান ওরফে বাবু, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর।

আরো যারা তালিকায় রয়েছেন, তারা হলেন; ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান ওরফে সোহেল, মতিঝিল থানা জাতীয় পার্টির নেতা জুবের আলম খান রবিন, হাফিজুল ইসলাম হাফিজ, হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল শাহরিয়ার, মাহবুবুর রহমান টিটু, নাসির উদ্দিন মানিক, মশিউর রহমান ইকরাম, ইয়াসির আরাফাত সৈকত, আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান, সেকান্দার শিকদার আকাশ, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মাতবর।

এছাড়াও অভিযুক্ত তালিকায় আছেন; আবু সালেহ শিকদার, কিলার নাসির, ওমর ফারুক, মোহাম্মদ মারুফ খান, ইশতিয়াক আহম্মেদ জিতু, ইমরান হোসেন জিতু, রাকিবুর রহমান রাকিব, মোরশেদুল আলম পলাশ, রিফাত হোসেন, সোহেল রানা, ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আমিনুল, সামসুল হায়দার উচ্ছল ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল।

This item is part of
XS
SM
MD
LG