অ্যাকসেসিবিলিটি লিংক

মে দিবসে ঢাকায় সমাবশে করবে জাতীয়তাবাদী শ্রমিক দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মে দিবসে বাংলাদেশের রাজধানী ঢাকায় সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যতম প্রধান সংগঠন হলো জাতীয়তাবাদী শ্রমিক দল।

বুধবার (১ মে) বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে রিজভী আরো জানান, সমাবেশের কথা জানিয়ে ইতোমধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে শ্রমিক দল।

“পরিকল্পনা অনুযায়ী বুধবার দুপুর আড়াইটার দিকে শ্রমিক দলের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে সমবেত হবে; রিজভী আরো বলেন।

তিনি জানান, সমাবেশের পর মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হবে। এই র‌্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে।

এই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি ও শ্রমিক দলের শীর্ষ নেতারা যোগ দেবেন বলে জানান রুহুল কবির রিজভী।

This item is part of
XS
SM
MD
LG