অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতা মির্জা ফখরুল: ওমরাহ করতে সৌদি আরব গেলেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ওমরাহ করার জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্ত্রী রাহাত আরা বেগমও তাঁর সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার (২ মে) বিকেল সোয়া ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তাঁরা।

মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী এম ইউনুস আলী জানান, বিএনপি নেতা মির্জা ফখরুল ও তাঁর স্ত্রী প্রথমে মদিনায় গিয়ে হজরত মুহাম্মদের (সা.) কবর জিয়ারত ও মসজিদে নববীতে নামাজ আদায় করবেন। পরে ওমরাহ ও মসজিদুল হারামে নামাজ আদায় করতে মক্কায় যাবেন তাঁরা।

৮ মে মির্জা ফখরুলের দেশে ফেরার কথা রয়েছে।

২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ভণ্ডুল হওয়ার পরদিন ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। প্রায় সাড়ে তিন মাস কারাভোগের পর এ বছরের ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি।

কারাগারে যাওয়ার পর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছেন মির্জা ফখরুল। তাঁর স্ত্রী রাহাত আরা বেগমও অসুস্থ।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ৪ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এই দম্পতি।

This item is part of
XS
SM
MD
LG