অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনা: উপজেলা নির্বাচন প্রভাবিত না করতে মন্ত্রী-এমপিদের আবার সতর্ক করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

আসন্ন উপজেলা নির্বাচন প্রভাবিত না করার বিষয়ে নিজ দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ মে) জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সভাকক্ষে, আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বলেন, যারা দলের নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনকে মাঠে নামিয়েছেন, ভবিষ্যতে তাদেরকে আত্মীয়-স্বজনের সঙ্গেই থাকতে হবে।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একজন সংসদ সদস্য জানান, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে দলীয় কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের সংসদ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সংসদ সদস্যদের আত্মীয়রা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে এটা খুবই খারাপ।

আরেক সংসদ সদস্য জানান, শেখ হাসিনা প্রশ্ন করেছেন, দলের কর্মীরা কী করবেন? দলের নেতা-কর্মীদের যথাযথ সম্মান ও জায়গা করে দিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

যারা দলের নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী; জানান এই সংসদ সদস্য।

শুধুমাত্র সংসদ সদস্যদের আত্মীয়-স্বজন নির্বাচনে অংশ নেয়ার জন্য লড়বে এটা মোটেই ভালো দৃষ্টান্ত নয়; সবার সমান সুযোগ পাওয়া উচিৎ; শেখ হাসিনা বৈঠকে একথা বলেছে বলে জানিয়েছে একাধিক সংসদ সদস্য।

This item is part of
XS
SM
MD
LG