অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বান্ডুলা ক্যাম্প এলাকায় বিস্ফোরণ ঘটে। প্রতীকী ছবি।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বান্ডুলা ক্যাম্প এলাকায় বিস্ফোরণ ঘটে। প্রতীকী ছবি।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ মে) সন্ধ্যার দিকে সীমান্ত পিলার ৪৭-৪৮ এর মধ্যবর্তী শূন্য লাইন থেকে, মিয়ানমারের ৩০০ মিটার ভেতরে বান্ডুলা ক্যাম্প এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

আহতদের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায়, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।

স্থানীয় লোকজনের ধারণা, আহতরা চোরাকারবারি। ইয়াবা এবং গরু পাচারের লক্ষ্যে মিয়ানমারের ভেতরে প্রবেশ করার পর, স্থলমাইন বিস্ফোরণে তারা আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন; নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামের মৃত মোহাম্মদের ছেলে নুরুল আবছার (১৮) এবং কম্বনিয়া গ্রামের আলী আহমদের ছেলে মো. বাবু (১৭)। নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।

This item is part of
XS
SM
MD
LG