অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি আটক নেতাদের মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করবে শুক্রবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

কারাগারে আটক নেতাদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার (১০ মে) রাজধানীতে সমাবেশ করবে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাগারে আটক নেতাদের নিঃশর্ত মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি'র ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এছাড়া, খালেদা জিয়া ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরবসহ কারাগারে আটক যুবদল নেতাদের মুক্তির দাবিতে শনিবার (১১ মে) একই স্থানে সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের এক যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।

This item is part of
XS
SM
MD
LG