৯ মে, শুক্রবার বিমান থেকে তোলা ছবিতে ব্রাজিলের অঙ্গরাজ্য রিও গ্রান্দে দো সুলে বন্যার ব্যাপকতা ধরা পড়েছে।
এই অঞ্চলে পুনরায় ঘূর্ণিঝড়ের আঘাত হানার নতুন পূর্বাভাসের কারণে উদ্ধারকারী দল ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ ব্রাজিলের বন্যাপীড়িত জনগোষ্ঠীকে ত্রাণ বিতরণ করছে।
রিও গ্রান্দে দো সুলে এমন প্রাকৃতিক বিপর্যয় আগে ঘটেনি। এই দুর্যোগে প্রায় ৪০০ পৌরসভা আক্রান্ত হয়েছে এবং কমপক্ষে ১০৭ জন নিহত ও কয়েকশো ব্যক্তি আহত হয়েছেন। (এএফপি)