অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে জাতিসংঘ

সচিবালয়ের বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। ১২ মে, ২০২৪।
সচিবালয়ের বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। ১২ মে, ২০২৪।

রোহিঙ্গাদের পাশাপাশি আশ্রয়কেন্দ্রের আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ।

রবিবার (১২ মে) সচিবালয়ের বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে এ কথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, “মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাশাপাশি আশ্রয়কেন্দ্রের আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো।”

প্রতিমন্ত্রী আরো জানান, রোহিঙ্গার জন্য মাসিক বরাদ্দ বাড়াতে, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অব্যাহত যোগাযোগ রক্ষা করে যাচ্ছে সরকার।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিহ্রাস ও ক্ষয়ক্ষতি কমানো এবং উদ্ধারসহ সার্বিক ব্যবস্থাপনায় এদেশের সক্ষমতা বৃদ্ধিতে যৌথ কার্যক্রম গ্রহণ করা হবে।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায়, কৌশলগত সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে স্থানীয় অংশীজনের সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

This item is part of
XS
SM
MD
LG