যুক্তরাষ্ট্রের নৌ অ্যাকাডেমির প্রথম বর্ষের সদস্যরা তাদের বর্ষপূর্তি পালন করতে ১৫ মে, বৃহস্পতিবার সে দেশের মেরিল্যান্ডের অ্যানাপোলিসে হার্নডন সৌধ আরোহণ করলেন। এই সৌধের উচ্চতা ২১ ফুট। এটি একটি গ্রানাইট ওবেলিস্ক যার উপর সবুজ উদ্ভিদের পুরু স্তর রয়েছে।
ঐতিহ্যবাহী এই আরোহণ অনুষ্ঠান ১৯৫০-এর দশকে শুরু হয়েছিল। শিক্ষার্থীদের জলে ভিজিয়ে দেওয়ার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়।
আরোহণ সম্পন্ন হওয়ার পর অংশগ্রহণকারীরা “প্লেবস” থেকে “মিডশিপমেন” হয়ে যান। (রয়টার্স)