অ্যাকসেসিবিলিটি লিংক

‘রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমার আরো সচেষ্ট হবে’, আশ্বাস বিদায়ী রাষ্ট্রদূতের

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বাংলাদেশে কর্মরত মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং কিও মো। ১৯ মে, ২০২৪।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বাংলাদেশে কর্মরত মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং কিও মো। ১৯ মে, ২০২৪।

বাংলাদেশের অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে মিয়ানমার আরো সচেষ্ট হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে কর্মরত দেশটির বিদায়ী রাষ্ট্রদূত অং কিও মো। রবিবার (১৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন তিনি।

রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকারসহ মিয়ানমারে প্রত্যাবাসনই চলমান পরিস্থিতির একমাত্র সমাধান বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত অং কিও মো। তিনি ড. হাছান রাষ্ট্রদূতকে বলেন, চলতি বছর উগান্ডায় দ্বিপক্ষীয় বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু করতে চান বলেই মতপ্রকাশ করেছেন।

“প্রত্যাবাসন প্রক্রিয়াটি অন্ততপক্ষে শুরু করার মধ্য দিয়ে, মিয়ানমার তাদের সদিচ্ছার প্রদর্শন করতে পারে;” বলেন রাষ্ট্রদূত অং কিও মো।

মিয়ানমারের অভ্যন্তরে তাদের সেনাবাহিনী ও বিবদমান গোষ্ঠিগুলোর চলমান সশস্ত্র সংঘাতকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে অন্তরায় হিসেবে বর্ণনা করেন রাষ্ট্রদূত অং কিও মো। মিয়ানমার এ বিষয়ে আরো সচেষ্ট হবে বলেও আশ্বাস দেন তিনি।

বৈঠকে রোহিঙ্গা বিষয় ছাড়াও, বাণিজ্য বাড়ানোসহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং কিও মো।

This item is part of
XS
SM
MD
LG