দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর পূর্তি উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির রাজধানী বেইজিংয়ে বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার, ৩১ মে, ২০২৪।
দ্বিপাক্ষিক আলোচনায়, শি গ্রেট হল অফ দ্য পিপলে রাজা হামাদকে স্বাগত জানান। তিনি চীন-আরব রাষ্ট্র সহযোগিতা ফোরামের দশম মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত করার আশা প্রকাশ করেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে যে দুই দেশ তাদের সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে।
উভয় দেশের কর্মকর্তারা বিভিন্ন নথিতে স্বাক্ষর করেছেন। তারা ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ, ডিজিটাল বাণিজ্যর মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করতে সম্মতি প্রকাশ করেছেন।