অ্যাকসেসিবিলিটি লিংক

‘বায়ুদূষণ এক দেশের সমস্যা নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকট’, বললেন সাবের হোসেন চৌধুরী

ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘সেভ ইয়োর ব্রিদ: পলিসি ডায়ালগ অন ক্লিন এয়ার ইমপারেটিভস’ শীর্ষক সেমিনারে সাবের হোসেন চৌধুরী। ৩ জুন, ২০২৪।
ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘সেভ ইয়োর ব্রিদ: পলিসি ডায়ালগ অন ক্লিন এয়ার ইমপারেটিভস’ শীর্ষক সেমিনারে সাবের হোসেন চৌধুরী। ৩ জুন, ২০২৪।

বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বায়ুদূষণ কোনো একটি দেশের সমস্যা নয়; এটি একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকট। বায়ু ও পরিবেশ দূষণ মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সোমবার (৩ জুন) রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘সেভ ইয়োর ব্রিদ: পলিসি ডায়ালগ অন ক্লিন এয়ার ইমপারেটিভস’ শীর্ষক সেমিনারে এ আহবান জানান সাবের হোসেন চৌধুরী।

সেমিনারে উপস্থিত ছিলেন; বাংলাদেশ ক্লাইমেট পার্লামেন্টের আহবায়ক ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলার, ইউএসএআইড এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কাউর।

“বায়ুদূষণ কোনো একটি দেশের সমস্যা নয়।এটি একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা। তাই এ সমস্যা মোকাবেলায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দক্ষিণ এশীয় পর্যায়ে আঞ্চলিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। কারণ এক দেশের বায়ুদূষণের প্রভাব পড়ছে অন্য দেশের ওপর;” যোগ করেন সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, বায়ু দূষণের কারণে, মানুষ শারীরিক ক্ষতির পাশাপাশি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

বায়ু ও পরিবেশ দূষণ মোকাবেলায় আইনের যথাযথ প্রয়োগে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে; সাবের হোসেন চৌধুরী আরো বলেন। “বায়ুদূষণ রোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সব পক্ষের সমন্বিত পদক্ষেপ জরুরি;” তিনি যোগ করেন।

সেমিনারে ঢাকার বায়ুদূষণের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম।

This item is part of
XS
SM
MD
LG