অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার দিল্লি যাচ্ছেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৭ জুন) দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট ২৯৩টি আসনে জয়ী হওয়ায় ৮ জুন (শনিবার) রাত ৮টায় দেশটির তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদি।

বৃহস্পতিবার (৬ জুন) প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ অনুষ্ঠানে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

৯ জুন প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলেও জানান তিনি।

এর আগে মোদি শেখ হাসিনাকে তাঁর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান এবং সেই আমন্ত্রণ শেখ হাসিনা গ্রহণ করেন।

বিদেশি নেতাদের মধ্যে যারা মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে রয়েছেন।

নির্বাচনে জয়লাভের পর উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।

This item is part of
XS
SM
MD
LG