অ্যাকসেসিবিলিটি লিংক

আবহাওয়া: বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও বিরাজ করছে তাপপ্রবাহ

বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও বিরাজ করছে তাপপ্রবাহ
বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও বিরাজ করছে তাপপ্রবাহ

বাংলাদেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও, অনেক জেলায় বিরাজ করছে তাপপ্রবাহ। এমন আদ্রতার মধ্যে তাপপ্রবাহ বিরাজ করায়, অস্বস্থির মাত্রা বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। আরো বলেছে যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তাপপ্রবাহ

বাংলাদেশের আবহাওয়া বিভাগ জানিয়েছে যে শনিবার (৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সন্ধ্যার নিয়মিত বুলেটিনে আরো বলা হয়েছে, রাজশাহী, পাবনা ও মাদারীপুর জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া; খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চাঁদপুর জেলাসমূহের ওপর দিয়ে প্রবাহমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

বৃষ্টির পূর্বাভাস

এদিকে, ঢাকাসহ দেশের আটটি বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া বিভাগ।

এদিকে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া বার্তায়।

This item is part of
XS
SM
MD
LG