অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে জুনটিন্থের কনসার্ট আয়োজন করেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসের সাউথ লনে একটি কনসার্টের মাধ্যমে জুনটিন্থের ছুটির দিনটিকে উদযাপন করেন। সোমবার, ১০ জুন, ২০২৪।

বাইডেন ২০২১ সালে আইনে স্বাক্ষর করেছিলেন যা ১৯ জুন বা জুনটিন্থকে ফেডারেল ছুটিতে পরিণত করে।

আমেরিকার গৃহযুদ্ধ শেষে ১৮৬৫ সালে কনফেডারেট স্টেটগুলি আত্মসমর্পণ করার পর, একজন ইউনিয়ন জেনারেল টেক্সাসের গালভেস্টনে আসেন এবং ১৮৬৩ সালের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মুক্তির ঘোষণার অধীনে ক্রীতদাস আফ্রিকান আমেরিকানদের তাদের স্বাধীনতা সম্পর্কে অবহিত করেন।

জুনটিন্থ সেই দিনটিকে স্মরণ করে।

বাইডেন ২০২০ জয়ের জন্য প্রায়শই কৃষ্ণাঙ্গ আমেরিকানদের কৃতিত্ব দেন। তবে বিভিন্ন জরিপ অনুসারে সেই ভোটাররা এই নভেম্বরে ততটা উৎসাহী নাও হতে পারে। রাজনৈতিক আনুগত্যের ছোটখাটো পরিবর্তন, বা গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে তুলনামূলকভাবে কম ভোটার উপস্থিতির বিষয়গুলি পরবর্তী নভেম্বরে কে জিতবে তা প্রভাবিত করতে পারে।


XS
SM
MD
LG