অ্যাকসেসিবিলিটি লিংক

জুনটিন্থ কী এবং মানুষ কীভাবে দিনটিকে চিহ্নিত করছে?

ওয়াশিংটনে হোয়াইট হাউসের দক্ষিণ লনে জুনটিন্থ কনসার্টের সময় র‌্যাপার ডগ ই. ফ্রেশ পারফর্ম করার ছবি, ১০ জুন, ২০২৪। অনেক আমেরিকান শিল্প ও সঙ্গীতের মাধ্যমে আফ্রিকান আমেরিকান সংস্কৃতিকে সম্মান জানিয়ে জুনটিন্থ উদযাপন করেন।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের দক্ষিণ লনে জুনটিন্থ কনসার্টের সময় র‌্যাপার ডগ ই. ফ্রেশ পারফর্ম করার ছবি, ১০ জুন, ২০২৪। অনেক আমেরিকান শিল্প ও সঙ্গীতের মাধ্যমে আফ্রিকান আমেরিকান সংস্কৃতিকে সম্মান জানিয়ে জুনটিন্থ উদযাপন করেন।

বুধবার, ১৯ জুন, যুক্তরাষ্ট্রে ফেডারেল ছুটি হিসাবে স্বীকৃত জুনটিন্থের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হবে।

২০২১ সালে এ দিনটি প্রতিষ্ঠা করা হয় জর্জ ফ্লয়েড, ব্রেওনা টেলর, রেশার্ড ব্রুকস এবং অন্যান্য আফ্রিকান আমেরিকানদের মৃত্যুর কারণে দেশব্যাপী প্রতিবাদের প্রতিক্রিয়া হিসাবে, যাদের মৃত্যুকে বর্ণবাদের কারণে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে ধরা হয়।

২০২০ সালে, তাদের মৃত্যু দেশব্যাপী প্রতিবাদের ঝড় তোলে । লক্ষ লক্ষ মানুষ ব্ল্যাক লাইভস ম্যাটার লেখা প্রতীক তুলে ধরে নিন্দা করে যাকে মানুষ আমেরিকান বর্ণবাদ হিসাবে বর্ণনা করে।

এই সংহতির প্রতিক্রিয়া হিসাবে, প্রেসিডেন্ট জো বাইডেন ১৯ জুন, ২০২১ সালে একটি বিল স্বাক্ষর করেন। এ দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষনা করেন এবং এটিকে যুক্তরাষ্ট্রে পুলিশি বর্বরতা এবং জাতিগোষ্ঠীগত অবিচার মোকাবেলার জন্য একটি অনুঘটক হিসাবে উল্লেখ করেন।

হোয়াইট হাউজের সাউথ লনে জুনটিন্থ উদযাপনের একটি কনসার্টে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন, জুন ১০,২০২৪।
হোয়াইট হাউজের সাউথ লনে জুনটিন্থ উদযাপনের একটি কনসার্টে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন, জুন ১০,২০২৪।

জুনটিন্থ কিভাবে এসেছিল?

মুক্তি দিবস নামেও পরিচিত, জুনটিন্থ ১৮৬৫ সালে যখন ইউনিয়ন সৈন্যরা আফ্রিকান আমেরিকান ক্রীতদাসদের তাদের স্বাধীনতার কথা জানিয়েছিল সেই দিনটিকে স্মরণ করে যুক্তরাষ্ট্রে যারা দাসত্ব করেছিল তাদের মুক্তি উদযাপন করে।

১৮৬৩ সালে মুক্তির ঘোষণা তাত্ত্বিকভাবে আফ্রিকান আমেরিকানদের মুক্ত করেছিল কিন্তু তা শুধুমাত্র কনফেডারেট রাজ্যগুলিতে প্রয়োগ করা হয়েছিল। এই মুক্তির ঘোষণা সত্ত্বেও দাসপ্রথা ১৮৬৫ সালে গৃহযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত ছিল। সেই সময়ে, প্রায় ২,৫০,০০০ জন আফ্রিকান আমেরিকান তখনও টেক্সাসে ক্রীতদাস হিসেবে ছিল।

১৮৬৫ সালের ডিসেম্বর পর্যন্ত ডেলাওয়্যার এবং কেন্টাকি সহ সীমান্ত রাজ্যে দাসপ্রথা অব্যাহত ছিল। সংবিধানের ১৩ তম সংশোধনী অনুমোদন করার পর আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা বিলুপ্ত করা হয়।

জুনটিন্থের যাত্রা আফ্রিকান আমেরিকানদের জন্য যুক্তরাষ্ট্রের একটি ছুটির দিন হিসেবে স্বীকৃতির জন্য ১৯৬০ দশকের শেষের দিকে জাতিগোষ্ঠীগত উত্তেজনা দিয়ে শুরু হয়।

১৯৭৯ সালে, টেক্সাসের রাজ্য প্রতিনিধি অ্যাল এডওয়ার্ডস জুনটিন্থ ইউএসএ প্রতিষ্ঠা করেন। এটি একটি সংস্থা যার একমাত্র উদ্দেশ্য ছিল জুনটিন্থ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এটিকে রাষ্ট্রীয় ছুটি হিসাবে স্বীকৃতি দেওয়ার পক্ষে কাজ করা।

তার ছেলে, জেসন এডওয়ার্ডস ভিওএ-কে বলেন, "আমার বাবা সবসময় মনে করতেন যে আমাদের পূর্বপুরুষদের মুক্তি উদযাপন করা উচিত এবং তা রাষ্ট্রীয় পর্যায়ে ছুটির দিন হিসাবে চিহ্নিত করা উচিত।

৪০ বছর ধরে, সাংসদদের ন্যাশনাল ব্ল্যাক ককাস সহ, প্রতিনিধি এডওয়ার্ডস জুনটিন্থকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসাবে প্রতিষ্ঠা করতে দেশব্যাপী আইন প্রণেতাদের সাথে কাজ করেন। ২০১৪ সালের মধ্যে, ৪৫টি রাজ্য এটিকে স্বীকৃতি দিয়ে আইন পাস করে।

২০১৭ সালে, ৮৯ বছর বয়সী আন্দোলনকর্মী ওপাল লি, যিনি জুনটিন্থকে কয়েক দশক ধরে জাতীয় ছুটির দিন হিসাবে স্বীকৃত দেখার জন্য জোরালোভাবে প্রচারণা চালান, কংগ্রেসের সমর্থন আদায়ের জন্য টেক্সাসের ফোর্ট ওয়ার্থ থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত ১৪০০ মাইল হাঁটেন.

এডওয়ার্ডসের উদ্যোগের একজন সমর্থক, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য শিলা জ্যাকসন লি ২২ বছর ধরে ১২ বার কংগ্রেসে বিলটি পেশ করেন। অবশেষে তা আইনে পরিণত করা হয়। জেসন এডওয়ার্ডস এই অর্জনে তার বাবার স্বপ্ন বাস্তবে পরিণত হতে দেখে গর্ব প্রকাশ করেন।

সোমবার হোয়াইট হাউসে, বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এডওয়ার্ডসকে জুনটিন্থকে রাষ্ট্রীয় এবং ফেডারেল উভয় ছুটি হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তার ৪০ বছরের উদ্যোগের জন্য সম্মানিত করেন। তিনি ২০২০ সালে মারা গিয়েছেন।

মানুষ কিভাবে জুনটিন্থ উদযাপন করে?

আজ, মানুষ আফ্রিকান আমেরিকানদের ইতিহাস এবং সংস্কৃতিকে সম্মান করে জুনটিন্থ উদযাপন করে। উদযাপন অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নাগরিক অধিকার বিষয়ক কার্যক্রম, আফ্রিকান আমেরিকান ইতিহাস পাঠ, উৎসব, সঙ্গীত পরিবেশনা এবং কৃষ্ণাঙ্গদের মালিকানাধীন ব্যবসার প্রতি সমর্থন। আফ্রিকান আমেরিকান পূর্বপুরুষদের স্থিতিশীলতা উদযাপন করার সময় এডওয়ার্ডস এই ছুটির সাথে সংশ্লিষ্ট কষ্টকে স্বীকার করার গুরুত্বের উপর জোর দেন।

হোয়াইট হাউজের সাউথ লনে জুনটিন্থ’এর এক কনসার্টে গায়ক কার্ক ফ্র্যায়কলিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে। ওয়াশিংটন, জুন ১০, ২০২৪।
হোয়াইট হাউজের সাউথ লনে জুনটিন্থ’এর এক কনসার্টে গায়ক কার্ক ফ্র্যায়কলিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে। ওয়াশিংটন, জুন ১০, ২০২৪।

স্টিফান জিয়েনগুই, যিনি গ্যাবন থেকে মেরিল্যান্ডের পার্কভিলে চলে এসেছেন, ভিওএ-কে বলেন, তিনি তার পূর্বপুরুষদের স্বাধীনতার প্রতীক হিসাবে এর তাত্পর্যকে স্বীকৃতি দিয়ে জুনটিন্থ উদযাপন করার পরিকল্পনা করছেন। তার পূর্বপুরুষরা যে নিপীড়নের মুখোমুখি হয়েছিল এবং বর্তমানে বর্ণবাদের বিরুদ্ধে চলমান যে সংগ্রাম সে সম্পর্কে জানতে তিনি তার পরিবারের সাথে ওয়াশিংটনে যেতে চান।

জুনটিন্থে আমাদের কী মনে রাখা উচিত?

জুনটিন্থে অনেকেই স্বাধীনতা ও সাম্যের জন্য যারা লড়াই করেছিলেন তাদের ত্যাগের কথা তুলে ধরেন। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার এটিকে এমন একটি দিন হিসাবে বর্ণনা করেছেন "যখন আমরা আফ্রিকান আমেরিকানদের শক্তি এবং সাহস এবং তারা যে অবদান রেখেছেন এবং আমাদের দেশের জন্য অবদান রেখে যাচ্ছেন তার প্রতি সম্মান জানাই। "

This item is part of
XS
SM
MD
LG