অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সাথে নেটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ দেখা করেন

প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের ওভাল অফিসে নেটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সাথে সাক্ষাত করেন। সোমবার, ১৭ জুন, ২০২৪।

বৈঠকের সময়, স্টলটেনবার্গ বাইডেনকে বলেছেন যে ২০টিরও বেশি নেটো সদস্য এই বছর প্রতিরক্ষায় নিজ নিজ দেশের জিডিপির অন্তত ২% বরাদ্দের লক্ষ্য পূরণ করবে। রাশিয়া ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করার পর থেকে মিত্ররা যে সামরিক ব্যয় বাড়িয়েছে তা তুলে ধরলেন তিনি।

স্টলটেনবার্গ আরও বলেছেন পাঁচ বছর আগে ১০ জনেরও কম সদস্য এই ব্যয় লক্ষ্যমাত্রা পূরণ করত, যা এখন দ্বিগুণ হয়েছে।

বাইডেন বলেছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে, ইউরোপের জন্য নেটো এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে সংকটময় মুহূর্তের মুখোমুখি।

স্টলটেনবার্গ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আসেন আগামী মাসের নেটো শীর্ষ সম্মেলনের প্রস্তুতির জন্য, এবং সেই বিষয় নিয়েও বাইডেনের সাথে আলোচনা করেছেন।


XS
SM
MD
LG