অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে রুশ প্রেসিডেন্ট পুতিন

উত্তর কোরিয়া সফরকালে দেশটির নেতা কিম জং উনের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নানা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় যোগ দেন।

উত্তর কোরিয়া ও রাশিয়া একটি চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে দুই দেশের একে অপরকে প্রতিরক্ষা প্রদানের অঙ্গীকারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বুধবার পিয়ংইয়ংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক বিরল সফরের সময় তিনি ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ বিষয়টি সম্পর্কে ঘোষণা দেন।

এই ঘটনা নিশ্চিতভাবেই রুশ-উত্তর কোরিয়ার সহযোগিতামূলক সম্পর্ককে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিতকারী পশ্চিমা নেতাদের কপালে ভাঁজ ফেলবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ হাজার হাজার কন্টেইনার ভর্তি গোলাবারুদ সরবরাহের অভিযোগ এনেছে।


XS
SM
MD
LG