অ্যাকসেসিবিলিটি লিংক

প্রবাসীরা বাড়তি রেমিট্যান্স পাঠানোয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে

ইউএস ডলার নোট। ছবি: অ্যাডোবি স্টক।
ইউএস ডলার নোট। ছবি: অ্যাডোবি স্টক।

চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে প্রায় ১৬৫ কোটি ইউএস ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদ উপলক্ষে তারা বাড়তি রেমিট্যান্স পাঠানোয় মাত্র দুই সপ্তাহে বিপুল পরিমাণ রেমিট্যান্স এসেছে। এর ফলে এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ১ হাজার ৯৫৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ (১৯ জুন) হালনাগাদ তথ্য অনুযায়ী, ১২ জুন দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১ হাজার ৯২১ কোটি ডলার। ১৯ জুন রিজার্ভ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৫৩ কোটি ডলারে।

আগামী সপ্তাহগুলোতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়তে থাকবে। কারণ জুন শেষ হওয়ার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের কাছ থেকে ১৬৫ কোটি ডলার পাবে বাংলাদেশ।

জুনের শেষ সপ্তাহে আইএমএফ ৪৭০ কোটি ডলার ঋণের তৃতীয় কিস্তিতে ১১৫ কোটি ডলার দিতে পারে এবং বিশ্বব্যাংক বাজেট সহায়তা হিসেবে ৫০ কোটি ডলার দিতে যাচ্ছে। এতে রিজার্ভ ২ হাজার ১০০ কোটি ডলারের ওপরে উঠতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক রেট-সেটিং মেকানিজমের ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার এবং তুলনামূলক নমনীয় বিনিময় হার ব্যবস্থা চালু করার এক মাস পরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেছে।

This item is part of
XS
SM
MD
LG