অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভূমিকা বাড়াতে জাপানের প্রতি আহবান বাংলাদেশের

ঢাকা সফররত জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী ওনো কেইচির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ২৫ জুন, ২০২৪।
ঢাকা সফররত জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী ওনো কেইচির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ২৫ জুন, ২০২৪।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার নিজ দেশে প্রত্যাবাসনে ভূমিকা বৃদ্ধির জন্য জাপানের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৫ জুন) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা সফররত জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী ওনো কেইচি। এসময় হাছান মাহমুদ এই আহবান জানান।

সাক্ষাৎ কালে, বাংলাদেশের উন্নয়নে অন্তরঙ্গ সহযোগী হিসেবে জাপানের ব্যাপক ভূমিকার প্রশংসা করেন হাছান মাহমুদ। গত মে মাসে দু'দেশের মধ্যে ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বিষয়ে প্রথম রাউন্ড আলোচনার ফলাফলকে দ্রুত এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ ২০২৬ সালে নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের পরও জাপানের অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন সুবিধা চালু রাখার প্রক্রিয়ার ওপর জোর দেন হাছান মাহমুদ।

এ সময়, বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে, জাপানের ভূমিকা বৃদ্ধির আহবান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান জানান তিনি।

জবাবে, জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী ওনো কেইচি বলেন, তার দেশ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This item is part of
XS
SM
MD
LG