অ্যাকসেসিবিলিটি লিংক

বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদির পলায়ন, পরে গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়া জেলা কারাগারের কনডেমড সেলের ছাদ ফুটো করে মঙ্গলবার (২৫ জুন) গভীর রাতে পালিয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি। পরে রাতেই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী।

বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর আসে বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালিয়ে গেছে। পরে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের কারাগার থেকে আধা কিলোমিটার দূরে চেলোপাড়া ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলো-কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু (৯৯৮), নরসিংদী জেলার মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (৫১০৫), বগুড়া জেলার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩৬৮৫) এবং বগুড়ার সদর উপজেলার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ (৪২৫২)।

This item is part of
XS
SM
MD
LG