অ্যাকসেসিবিলিটি লিংক

ছাগল কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রো খামারের একাংশ উচ্ছেদ করেছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন সাদিক অ্যাগ্রো খামারের একাংশ উচ্ছেদ করেছে। ২৭ জুন, ২০২৪।
ঢাকা উত্তর সিটি করপোরেশন সাদিক অ্যাগ্রো খামারের একাংশ উচ্ছেদ করেছে। ২৭ জুন, ২০২৪।

ছাগল কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রো খামারের একাংশ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অভিযান শুরু হয়।

খামারটি মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের একটি অংশ অবৈধভাবে দখল করে রেখেছিল বলে জানতে পেরে এ উচ্ছেদ অভিযান চালায় কর্তৃপক্ষ।

এ বছর ঈদুল আজহায় ১৫ লাখ টাকায় একটি ছাগল বিক্রি করে সবার নজর কেড়ছিল সাদিক অ্যাগ্রো। ১৫ লাখ টাকা দামের এই ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ইফাত ছাগলটি কিনছেন। বিষয়টি ভাইরাল হওয়ার পর ছাগলটি ফিরিয়ে দেন ইফাত।

এরপরই সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে কথিত বিনিয়োগসহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েন মতিউর রহমান।

This item is part of
XS
SM
MD
LG