অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন ট্রাম্পঃ নির্বাচনের আগে প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি দুই প্রেসিডেন্ট

০৯:০৩ ২৮.৬.২০২৪

বাইডেন এবং ট্রাম্প-এর বয়স নিয়ে প্রশ্ন করলেন সঞ্চালকরা

বিতর্ক শুরু হবার ৮০ মিনিট পর, ৮১-বছর বয়স্ক জো বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ৭৮, তাদের বয়স এবং কাজ করার সক্ষমতা নিয়ে প্রশ্নের মুখে পড়েন।

বাইডেন ভাঙ্গা গলায় জবাব দেয়ার সময় তাঁর সফল নীতির তালিকা দিকে থাকেন এবং উল্লেখ করেন যে ট্রাম্পের বয়স তাঁর থেকে মাত্র “তিন বছর কম।”

জবাবে ট্রাম্প তাঁর গলফ খেলা নিয়ে বড়াই করেন এবং বলেন যে, তিনি ২৫ বছর আগে যত সুস্থ ছিলেন, এখন তত ভালই আছেন, এবং হয়তো “আগের চেয়ে একটু হাল্কাও হতে পারে।”

XS
SM
MD
LG