অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় হামাসের বিরুদ্ধে জয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার কথা বললেন নেতানিয়াহু

দক্ষিণ গাজার খান ইউনিসে বিধ্বস্ত ভবনের পাশ দিয়ে ফিলিস্তিনিরা হেঁটে যাচ্ছেন। ফটোঃ ৩০ জুন, ২০২৪।
দক্ষিণ গাজার খান ইউনিসে বিধ্বস্ত ভবনের পাশ দিয়ে ফিলিস্তিনিরা হেঁটে যাচ্ছেন। ফটোঃ ৩০ জুন, ২০২৪।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার আবার নতুন করে অঙ্গীকার করেন যে “জয়ের বিকল্প নেই।” তিনি তার মন্ত্রিসভাকে বলেন, ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না জঙ্গিরা পরাজিত এবং হামাসের হাতে ১২০ জন মৃত ও জীবিত জিম্মিকে ফিরিয়ে আনা হচ্ছে।

তিনি বলেন, প্রায় ১০ মাস দীর্ঘ এই যুদ্ধ চলবে “যতক্ষণ না আমরা আমাদের সকল লক্ষ্য অর্জন করি” সেই সাথে হামাস “ইসরায়েলের জন্য আর কোনও হুমকি সৃষ্টি করবে না।”

কিন্তু যুদ্ধবিরতি আলোচনার অচলাবস্থায় কোনরূপ পরিবর্তন দেখা যাচ্ছে না। ইসরায়েল ছয় সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধের এবং জিম্মি ও বন্দীদের বিনিময় করার প্রস্তাব জানিয়েছে, আর হামাস যুদ্ধটির স্থায়ী সমাপ্তি এবং ইসরায়েলের সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।

শনিবার হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বৈরুতে একটি সংবাদ সম্মেলনে বলেন, "আগ্রাসন বন্ধের আলোচনার শেষ পর্যন্ত কোন বাস্তব অগ্রগতি হয়নি, এবং আমেরিকার প্রশাসন যা উদ্ধৃত করেছে তা (হামাসের) আন্দোলনের উপর চাপ সৃষ্টি করা, কোনও পরিবর্তন ছাড়াই ইসরাইলের (যুদ্ধবিরতি) প্রস্তাব মেনে নেওয়ার প্রচেষ্টা।”

হামদান বলেন, “আবারও, হামাস যেকোনও প্রস্তাবের সাথে ইতিবাচকভাবে সহায়তা করতে প্রস্তুত যেটি একটি স্থায়ী যুদ্ধবিরতি, গাজা ভূখন্ড থেকে পূর্ণাঙ্গরূপে প্রত্যাহার এবং একটি গুরুতর বিনিময় চুক্তি নিশ্চিত করবে।"

জেরুজালেমের সামরিক কবরস্থানে গাজায় নিহত ইসরায়েলি সৈন্যের অন্ত্যেষ্টিক্রিয়া। ফটোঃ ৩০ জুন, ২০২৪।
জেরুজালেমের সামরিক কবরস্থানে গাজায় নিহত ইসরায়েলি সৈন্যের অন্ত্যেষ্টিক্রিয়া। ফটোঃ ৩০ জুন, ২০২৪।

উত্তর গাজায় পুনরায় অভিযান

যুদ্ধক্ষেত্রে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে শেজাইয়া অঞ্চলের দিকে আরও অগ্রসর হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে হামাসের কমান্ড কাঠামো ভেঙে ফেলার ঘোষণা দেওয়ার কয়েক মাস পরে তারা এদিকে অগ্রসর হয়েছে এবং মিশরের সীমান্তের কাছে দক্ষিণে পশ্চিম ও মধ্য রাফাতে আরও গভীরে এগিয়ে গিয়েছে।

বাসিন্দারা জানান অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি ধ্বংস করা হয়েছে।

হামাসের সশস্ত্র দল বলে, তাদের যোদ্ধারা সেখানে কর্মরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ট্যাংক বিধ্বংসী রকেট এবং মর্টার বোমা নিক্ষেপ করেছে।

নেতানিয়াহু বলেন, "প্রতিদিন কয়েক ডজন সন্ত্রাসীকে নির্মূল করা হচ্ছে। এটি একটি কঠিন লড়াই যা ভূমির উপরে, কখনও হাতে হাতে লড়াইয়ে, আবার মাটির নিচেও চালানো হচ্ছে।"

শনিবার, ইসরাইলের সামরিক বাহিনী গাজার উত্তরাঞ্চলে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘোষণা দেয়।

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হয় যখন হামাসের নেতৃত্বে জঙ্গিরা গত বছর ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলের হিসাব অনুযায়ী, হামলায় প্রায় ১,২০০ লোক নিহত হয় এবং প্রায় ২৫০জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের পাল্টা অভিযানে এখন পর্যন্ত প্রায় ৩৮ হাজার মানুষ নিহত হয়েছে, এবং ঘনবসতিপূর্ণ এই উপকূলীয় ভূখণ্ড বিধ্বস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র হামাসকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স, দ্য অ্যাসোসিয়েটেড প্রেস এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG