অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও সংঘর্ষে নিহত ১ জন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে সংঘর্ষে মো. সলিম নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরো দুই নৈশপ্রহরী।

সোমবার (১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে, পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক ই/৩-এ এই ঘটনা ঘটে। নিহত সলিম, ক্যাম্পের বাসিন্দা মৌলভী মকবুলের ছেলে। গুরুতর আহত দুইজন হলেন; একই ক্যাম্পের মো. আলমের ছেলে মো. ইউনুস ও আরিফ উল্লাহর ছেলে সবি উল্লাহ।

এ তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আমির জাফর। তিনি জানান, “রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর ই/৩ ব্লকের বালুর মাঠ এলাকায় গভীররাতে আরসা ও আরএসও'র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

এ সময় ঘটনাস্থল থেকে একজন নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় আরো দুই নৈশপ্রহরীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে;জানান পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আমির জাফর।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মনদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, জানান তিনি।

This item is part of
XS
SM
MD
LG