অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারে আশ্রয়শিবিরে গলাকেটে রোহিঙ্গা যুবককে হত্যা

কক্সবাজার জেলার উখিয়ায় আশ্রয়শিবির।
কক্সবাজার জেলার উখিয়ায় আশ্রয়শিবির।

কক্সবাজার জেলার উখিয়ায় আশ্রয়শিবিরে এক রোহিঙ্গা যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ জুলাই) ভোরে ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ (৩১) উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এক্সটেনশন-৪ ডি ব্লকের অলি আহমেদের ছেলে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের এক যুবককে গলাকেটে হত্যা করেছে দৃর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

This item is part of
XS
SM
MD
LG