অ্যাকসেসিবিলিটি লিংক

‘দক্ষিণ কোরিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার’, বললেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম

রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। ৭ জুলাই, ২০২৪।
রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। ৭ জুলাই, ২০২৪।

দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার; একথা বলেছেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম। রবিবার (৭ জুলাই) জিল্লুল হাকিমের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। এসময় মন্ত্রী একথা বলেন।

“দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন খাতে আর্থিক সহায়তার মাধ্যমে কোরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে;” যোগ করেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম।

জিল্লুল হাকিম বলেন, সৈয়দপুরে একটি রেলওয়ে কারখানা রয়েছে এবং রাজবাড়ীতে আরেকটি আধুনিক রেলওয়ে কারখানা নির্মাণ করা হবে। রেলওয়েতে নতুন কোচ, ইঞ্জিন সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। নতুন লাইন নির্মাণ করা হচ্ছে, ব্রিজ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে।

“এসব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করতে পারে;” তিনি আরো বলেন। “আমরা পুরো বাংলাদেশ-কে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা করছি। রেল খাতের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি;” জানান মন্ত্রী জিল্লুল হাকিম।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, “কোরিয়া বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে কাজ করতে আগ্রহী। আশা করি, রেলখাতসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়বে।”

This item is part of
XS
SM
MD
LG