অ্যাকসেসিবিলিটি লিংক

কোপা আমেরিকা: আর্জেন্টিনা কলাম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬ বার শিরোপা জিতলো

আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ ২০২৪ সালের ১৪ জুলাই ফ্লোরিদার মায়ামি গার্ডেনসে কোপা আমেরিকার ফাইনালে কলাম্বিয়ার বিপক্ষে দেয়া গোলটি উদযাপন করছেন।
আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ ২০২৪ সালের ১৪ জুলাই ফ্লোরিদার মায়ামি গার্ডেনসে কোপা আমেরিকার ফাইনালে কলাম্বিয়ার বিপক্ষে দেয়া গোলটি উদযাপন করছেন।

লিওনেল মেসির দ্বিতীয়ার্ধের ইনজুরি সমস্যা কাটিয়ে লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটে দেয়া গোলে কলাম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

৬৪ মিনিটের সময় চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। বেঞ্চে তাকে অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়। আর্জেন্টিনাকে রেকর্ড ১৬তম কোপা শিরোপা জেতানো গোলের পর অধিনায়ককে জড়িয়ে ধরতে বেঞ্চের দিকে ছুটে যান মার্টিনেজ।

হার্ড রক স্টেডিয়ামে দর্শকদের ভিড়ের সমস্যার কারণে ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে খেলা শুরু হয়। এই ম্যাচে জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ২০২১ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপের পরে তাদের টানা তৃতীয় বড় শিরোপা জিতেছে। একইভাবে স্পেন ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে আলবিসেলেস্তেদের কাছে হারার পর থেকে কলাম্বিয়ার টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার ধারা আবার থামায় আর্জেন্টিনা।

৯৭ মিনিটে জিওভানি লো সেলসোর নিখুঁত থ্রু পাস থেকে গোল করেন মার্টিনেজ। পেনাল্টি এরিয়ার ঠিক ভেতরে মার্টিনেজের শট স্লাইডিং গোলরক্ষক ক্যামিলো ভার্গাসের দুই হাতের মধ্য দিয়ে জালে প্রবেশ করে। এটি মার্টিনেজের ২৯তম আন্তর্জাতিক গোল এবং এই টুর্নামেন্টের সর্বোচ্চ অর্থাৎ পঞ্চম গোল।

This item is part of
XS
SM
MD
LG