অ্যাকসেসিবিলিটি লিংক

মাজদাল শামসে শোকার্তরা রকেট হামলায় নিহত শিশু ও কিশোরদের জানাজায় যোগ দেন

এই ফটো গ্যালারিতে ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস নামক দ্রুজ গ্রামে লেবানন থেকে নিক্ষেপ করা রকেটের আঘাতে ফুটবল মাঠে নিহত শিশুদের জানাজায় হাজার হাজার শোকার্ত মানুষকে জড়ো হতে এবং কফিন বহন করতে দেখা যাচ্ছে। রবিবার, ২৮ জুলাই, ২০২৪।

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের সূত্রপাত হবার পর থেকে এই অঞ্চলে ক্রমাগত যূদ্ধের স্ফুলিঙ্গ বেড়েই চলেছে, এবং সাম্প্রতিক সময়ে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকির দিকে মোড় নিচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।⁣⁣
⁣⁣
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।⁣⁣
⁣⁣
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣⁣


XS
SM
MD
LG