অ্যাকসেসিবিলিটি লিংক

সাম্প্রতিক সহিংসতায় আরো ১৪ মামলা দায়ের, ঢাকায় মোট গ্রেফতার ২,৮২২ জন, জানিয়েছে ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) লোগো।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) লোগো।

বাংলাদেশে কোটা আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট সহিংসতায়, সোমবার (২৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় আরো ১৪টি মামলা দায়ের হয়েছে। আর, এ পর্যন্ত ২ হাজার ৮২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি-মিডিয়া) জাহাঙ্গীর কবির এ কথা জানান। তিনি বলেন, এ নিয়ে ডিএমপির বিভিন্ন থানায় মোট ২৪৩টি মামলা রেকর্ড হলো।

এ সময়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির। বলেন, সাম্প্রতিক সহিংসতায় ঢাকায় এ পর্যন্ত মোট ২ হাজার ৮২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG