অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিনিরা খান ইউনিসে পানি সংগ্রহ করতে ভিড় করেছেন

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে, তীব্র সংকটের মধ্যে ফিলিস্তিনিদের পানীয় জল সংগ্রহের জন্য বালতি, জগ এবং অন্যান্য পাত্র নিয়ে ভিড় করতে দেখা যাচ্ছে। সোমবার, ২৯ জুলাই, ২০২৪।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।⁣⁣⁣
⁣⁣⁣
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।⁣⁣⁣
⁣⁣⁣
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣⁣⁣


XS
SM
MD
LG