অ্যাকসেসিবিলিটি লিংক

নরসিংদী কারাগারের ৬৮ কারারক্ষী বরখাস্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশজুড়ে সহিংসতার মধ্যে, নরসিংদী জেলা কারাগারে হামলা-অগ্নিসংযোগের পর কয়েদি পালিয়ে যাওয়া এবং অস্ত্র ও গুলি লুটের ঘটনায় জেলা কারাগারের ৬৮ জন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাত দিয়ে মঙ্গলবার (৩০ জুলাই) নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে, ২৩ জুলাই নরসিংদী জেলা করাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে বরখাস্ত করা হয়।

এদিকে, পলাতক বন্দীরা যাতে আত্মসর্মপণ করেন, সেজন্য ২১ জুলাই রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পর্যন্ত ১১ দিনে মোট ৫৭৫ জন পলাতক বন্দী নরসিংদীর আদালতে আত্মসমর্পণ করেছেন। এছাড়া লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে ৪৯টি অস্ত্র ও ১ হাজার ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে।

গত ১৯ জুলাই বিকালে জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলখানায় থাকা ৯ জঙ্গিসহ ৮২৬ জন বন্দী পালিয়ে যায়।

This item is part of
XS
SM
MD
LG