অ্যাকসেসিবিলিটি লিংক

অভিবাসীদের ইংলিশ চ্যালেন পাড়ি; ব্রিটেনে অভিবাসনবিরোধী দাঙ্গা

৬ আগস্ট মঙ্গলবার কমপক্ষে দুটি ইনফ্ল্যাটেবল নৌকাকে ইংলিশ চ্যানেল অতিক্রম করতে দেখা গেছে, প্রতিটি নৌকায় ৬০ জনের বেশি অভিবাসী ছিল।

ফরাসি সামরিক জাহাজগুলোকে অভিবাসীদের নৌকাগুলোকে শিপিং লেনের ভেতরে সমুদ্র সীমান্তে নিয়ে যেতে দেখা গেছে। সেখান থেকে যুক্তরাজ্যের বর্ডার ফোর্স অভিবাসীদের ডোভারের তীরে নিয়ে যায়।

মাইগ্রেশন অবজারভেটরির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথমার্ধে সাড়ে ১২ হাজারের বেশি ছোট নৌকার আগমন শনাক্ত করা হয়েছে, যা ২০২৩ সালের প্রথমার্ধের চেয়ে ১৬ শতাংশ বেশি।

ব্রিটিশ সরকার বলছে, তারা বিপজ্জনক ছোট নৌকা পারাপারের অবসান দেখতে চায়, যা সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত করছে এবং মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে। (রয়টার্স)


XS
SM
MD
LG