অ্যাকসেসিবিলিটি লিংক

সীমিত পরিসরে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি-জেএফপি)।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি-জেএফপি)।

ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি-জেএফপি) মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে আবার তাদের কার্যক্রম শুরু করেছে। এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে আইভিএসি-জেএফপি।

আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহ সম্পর্কিত পৃথক বার্তা পাবেন। নির্দেশনাসহ এসএমএস পাওয়ার পরই কেবল আইভিএসিতে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সীমিত অপারেশনগুলোর কারণে, প্রক্রিয়াকরণের সময় বাড়ানো হতে পারে।

এর আগে, বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণ উল্লেখ করে, ৭ আগস্ট বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) বন্ধ রাখার ঘোষণা করে দেশটির কর্তৃপক্ষ। গত ৮ আগস্ট আইভিএসির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। নোটিশে বলা হয়েছিলো, ভিসা আবেদনের পরবর্তী তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

This item is part of
XS
SM
MD
LG