অ্যাকসেসিবিলিটি লিংক

চার দফা দাবিতে 'প্রতিরোধ সপ্তাহ' ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সমবেত হন শিক্ষার্থীরা। ১৩ আগস্ট, ২০২৪।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সমবেত হন শিক্ষার্থীরা। ১৩ আগস্ট, ২০২৪।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ ৪ দফা দাবিতে 'প্রতিরোধ সপ্তাহ' কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সমবেত হন শিক্ষার্থীরা।

পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা। এরপর দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, সারা দেশে জাতীয় বীরদের শাহাদাতের স্থানের দিকে রোড মার্চ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দাবি চারটি হলো:

১. ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে চালানো 'গণহত্যার' জন্য শেখ হাসিনা ও তার দলের নেতাদের দ্রুত বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন।

২. গণঅভ্যুত্থান নস্যাৎ করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন কর্তৃক পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেয়া।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র ও গণমানুষের বিরুদ্ধে হামলা ও মামলাকে বৈধতা দিয়েছে এবং যারা বারবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে তাদের অবিলম্বে অপসারণ ও বিচার করা।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা বৈষম্যের শিকার হয়েছেন, তাদের জন্য শিগগিরই সমান সুযোগ নিশ্চিত করা।

This item is part of
XS
SM
MD
LG