অ্যাকসেসিবিলিটি লিংক

ড. ইউনূসের প্রেস সচিব হলেন শফিকুল আলম

বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম।
বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম।

মঙ্গলবার (১৩ অগাস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শফিকুল আলম প্রধান উপদেষ্টার যোগদানের তারিখ থেকে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কাজের সন্তুষ্টি সাপেক্ষে স্বীয় পদে বহাল থাকবেন।

তিনি বেতন ও অন্য সুযোগ-সুবিধা পাবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

This item is part of
XS
SM
MD
LG