অ্যাকসেসিবিলিটি লিংক

ফলকার টুক: জাতিসংঘ শিগগিরই বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় হত্যার ঘটনা তদন্ত শুরু করবে

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুক।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুক।

বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনা শিগগিরই তদন্ত শুরু করবে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুকের বরাত দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বুধবার (১৪ অগাস্ট) ফোন করেছেন ভলকার টুক।

তিনি ড. ইউনূসকে বলেছেন, ছাত্র বিপ্লবের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনা জাতিসংঘের নেতৃত্বে শিগগিরই তদন্ত শুরু করা হবে।

টেলিফোন আলাপে তিনি আরও বলেন, জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল তদন্তের জন্য শিগগিরই বাংলাদেশ সফর করবে।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীদের নজিরবিহীন ও বিধ্বংসী হত্যাকাণ্ডের সময় বাংলাদেশের ছাত্র বিপ্লবকে সমর্থন এবং তাদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য তাঁর দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং ফলকার টুককেও ধন্যবাদ জানান।

ড. ইউনূস বলেন, মানবাধিকার হবে তাঁর প্রশাসনের মূল ভিত্তি এবং প্রত্যেক নাগরিকের সুরক্ষা দেওয়াই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

দেশ পুনর্গঠন ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতাও কামনা করেছেন অধ্যাপক ইউনূস।

This item is part of
XS
SM
MD
LG