অ্যাকসেসিবিলিটি লিংক

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে অবস্থান নেন ছাত্র আন্দোলনকারীরা

বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কাছে তার বাসভবনের বাইরের সড়কটি অবরোধ করেন ছাত্র আন্দোলনকারীরা। ১৫ আগস্ট, ২০২৪।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সমর্থকদের পরিকল্পিত সমাবেশস্থলে বাঁশের লাঠি নিয়ে শত শত শিক্ষার্থীকে টহল দিতে দেখা গেছে। আওয়ামী লীগ সমর্থকদের যে কোনো শক্তি প্রদর্শন বা কর্মসূচি আটকানোর অঙ্গীকার করছেন তারা।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট এক দল সেনাসদস্য বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবার হত্যা করে, এবং হাসিনা সরকার তার মৃত্যুবার্ষিকীর তারিখটিকে জাতীয় ছুটি ঘোষণা করে। কিন্তু হাসিনার পতনের পর আন্দোলনকারীরা নিশ্চিত করতে চায় তার আওয়ামী লীগের সমর্থকরা যাতে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ না পায়।

আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মধ্যরাত থেকে ওই এলাকা দখল করে রাখে কিছু শিক্ষার্থী ও সাধারণ মানুষ, এবং ছাত্রদের বাঁশের লাঠি ও প্লাস্টিকের পাইপ দিয়ে শেখ হাসিনার সন্দেহভাজন কয়েকজন সমর্থককে মারধর করতেও দেখা গেছে।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, এই এলাকায় আসা সবাইকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিক্ষোভকারীরা দর্শনার্থীদের পরিচয়পত্র ও মোবাইল ফোনও পরীক্ষা করছে।

ধানমন্ডি ৩২ নম্বরে কয়েকজন শিক্ষার্থী ও অন্যদের হাতে দায়িত্বরত সাংবাদিকদের হয়রানি করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: https://www.voabangla.com/a/7743665.html


XS
SM
MD
LG