অ্যাকসেসিবিলিটি লিংক

সেনানিবাসের ভেতরে বিদেশি মিশনের কেউ অবস্থান করছে না: আইএসপিআর

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বর্তমানে সেনানিবাসের ভেতরে বিদেশি মিশনসমূহের কোনো ব্যক্তিবর্গ অবস্থান করছেন না। এক্ষেত্রে, গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি মিশনের নিরাপত্তা জোরদারের জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেসময় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে সেনাবাহিনীর কাছে তারা (বিদেশি মিশনে কর্মরতরা) নিরাপত্তা পেতে সহায়তা চায়। এ কারণে ঢাকার কূটনৈতিক এলাকা ও দূতাবাসগুলোর নিরাপত্তায় সেনাসদস্য মোতায়েন করা হয়, যা বর্তমানেও চলমান রয়েছে।

আইএসপিআর জানায়, এসময় ভারতীয় হাইকমিশনের অনুরোধে শুধুমাত্র অসামরিক সদস্যদের ঢাকা সেনানিবাসসহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পাশাপাশি কিছু সংখ্যক সদস্য নিজ নিজ কনস্যুলেট ভবনে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় সেসব স্থানেরও নিরাপত্তা দেওয়া হয়।

এছাড়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কয়েকজন রাশিয়ান বিশেষজ্ঞকেও নিরাপত্তা দেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্যাদি দেওয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG